25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

পুরাণবাজার নিতাইগঞ্জ মন্দিরের উপদেষ্টা অধ্যাপক সমিরন ঘোষ আর নেই

অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা এবং কচুয়া সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সমিরন ঘোষ পরলোকগমন করেছেন। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর প্রয়াণে পরিবার, গুণগ্রাহী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর ২০২৬) তাঁর মরদেহ ঢাকার হাসপাতাল থেকে চাঁদপুরে আনা হয়। পরে লোহারপুলের নিজ বাসভবন হয়ে নিতাইগঞ্জ শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে নেওয়া হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে চাঁদপুরস্থ মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

জীবদ্দশায় তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ