25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

কচুয়া বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কথিত ভুয়া ভিডিও ফেসবুক ও ফেক আইডির মাধ্যমে বিএনপি নেতা জুলহাস উদ্দিন জুয়েলের রাজনৈতিক ও সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বিকেলে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার আইনপুর দেবেন্দ্র মার্কেটে আয়োজিত ওই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জুলহাস উদ্দিন জুয়েল প্রচারিত ভিডিওটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করে প্রতিবাদ জানান। তাঁর অভিযোগ, কতিপয় ব্যক্তি রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁকে হেয় করতে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন ফেক আইডির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত সম্মান ও দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

জুলহাস উদ্দিন জুয়েল বলেন, তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান।

তিনি আরও দাবি করেন, জীবনে কখনো নেশা করেননি এবং এলাকায় নেশা ও মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তাঁকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির তালুকদার লিটন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণি, বিএনপি নেতা বশির মিয়াজী ও সমাজসেবক নুর মোহাম্মদ মিয়াজী।

এ সময় কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফজলুল হক, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা হাজী হেদায়েত উল্লাহ পবনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ