26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

লাইসেন্স ছাড়া বেকারি ও পরিমাপে কারচুপিতে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং পরিমাপে কারচুপির অপরাধে চাঁদপুর সদরের দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের মানচিহ্নের লাইসেন্সের জন্য আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করায় ‘মায়ের দোয়া বেকারীকে’ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘বিএসটিআই আইন-২০১৮’-এর ১৬ ও ৩১ ধারায় এ জরিমানা করা হয়।

একই অভিযানে পরিমাপে কারচুপির দায়ে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘শারমিন ফিলিং স্টেশনকে’ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০ লিটার ডিজেল দেওয়ার সময় ৩৪০ মিলিলিটার এবং ১০ লিটার অকটেন দেওয়ার সময় ৪১০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ