25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মৈশাদী ইউনিয়নে জনমতে এগিয়ে সাবেক চেয়ারম্যান মানিক পাটোয়ারী

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। বিএনপি রাজনীতির স্থানীয় পর্যায় থেকে সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর নাম আলোচনা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনমতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে ডিজিটাল সেবার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নে তিনি ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, তাঁর দায়িত্ব পালনের সময় সরকারি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। করোনাকালে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে ‘সততা স্টোর’-এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয় বলেও তারা জানান।

স্থানীয়দের কেউ কেউ তাঁর সততা, নির্লোভ ও নিরহংকার মনোভাবের কথা উল্লেখ করে তাঁকে আবার ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

নির্বাচন সামনে রেখে তাঁর সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রার্থিতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সাধারণ ভোটারদের একাংশের দাবি, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে আগামী নির্বাচনেও তিনি জনসমর্থনে এগিয়ে থাকবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ