26.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

‘লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষার কার্যক্রম অত্যন্ত জরুরি’

অনলাইন ডেস্ক: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত আচরণগত পরিবর্তনের মাধ্যমে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাঁর মতে, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। খেলাধুলা, ছবি আঁকা, গান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।

মুহাম্মদ মোছাদ্দেক হোসেন আরও বলেন, যারা সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়া, বড়দের সম্মান করা এবং পাঠ্যবইয়ের বাইরের কার্যক্রমে অংশ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

মো. আবু সাঈদ চৌধুরী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলিনা বেগম শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী জানান, তাঁর দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ১৯৪৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার মূল ভিত্তি এবং বিদ্যালয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ