25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

শাহরাস্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক: শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় রোগীদের অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে থাকা-খাওয়া এবং অস্ত্রোপচার-পরবর্তী ‘স্পিচ থেরাপি’ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারের মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম সেশনে ২০ জন রোগীর অস্ত্রোপচার শুরু হয়েছে। এফসিপিএস ও এমএস ডিগ্রিধারী অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারগুলো পরিচালনা করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক বা এককালীন মেডিকেল ক্যাম্প নয়। সারা দেশ থেকে আসা ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের জন্য নিয়মিত এ সেবা চালু থাকবে। প্রতি তিন মাস পরপর, অথবা কোনো সেশনে ১০ জন রোগী নিবন্ধিত হলেই অস্ত্রোপচারের আয়োজন করা হবে।

উদ্যোক্তা ডা. আরিফ উল হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দিতে গিয়ে তিনি জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক শিশু ও মানুষকে দেখেছেন। তাঁর মতে, আর্থিক অসচ্ছলতা ও তথ্যের অভাবে অনেকে চিকিৎসা নিতে পারেন না। এসব রোগীর চিকিৎসার সুযোগ সৃষ্টি এবং শিশুদের মুখে স্বাভাবিক হাসি ফোটানোর লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা আশা করছেন, শাহরাস্তিতে শুরু হওয়া এই স্থায়ী ও দাতব্য উদ্যোগের মাধ্যমে বিশেষ করে দরিদ্র পরিবারের জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুরা উপকৃত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ