25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাইমচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনলাইন ডেস্ক: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ আশ্রয়ের বিকল্প নেই।

১৩ অক্টোবর সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

এ ছাড়া বক্তব্য দেন হাইমচর উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল এবং হাইমচর ফায়ার স্টেশন লিডার রতন সেখসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানসুর আলমসহ হাইমচর থানা পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে হাইমচর ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে মহড়া অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ