25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের কাছে পৌরসভার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেন।

তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাতে স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, বিগত বছরগুলোতে এ ধরনের ব্যবস্থা ছিল না।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় চাঁদপুর সদর ও হাইমচরে মোট ১ হাজার শাড়ি বিতরণের কথাও জানান তিনি। এর মধ্যে চাঁদপুর সদরে ৭০০টি এবং হাইমচরে ৩০০টি শাড়ি দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরী। পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম আখতার শরীফ। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে ৩৫টি পূজামণ্ডপ কমিটির কাছে ১০ হাজার টাকা করে অনুদান দেয় চাঁদপুর পৌরসভা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ