25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পরিত্যক্ত বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে ভোরে ঘটে যাওয়া এক আকস্মিক অগ্নিকাণ্ডে আবুল হোসেনের একটি পরিত্যক্ত বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি এলাকার বরকন্দাজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শেষ রাতে প্রতিবেশীরা আবুল হোসেনের পরিত্যক্ত বসতঘরে আগুন দেখতে পান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে দলনেতা কামরুল হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরের পুরো অবকাঠামো ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছানোয় আগুন আশপাশের বাসাবাড়িতে ছড়াতে পারেনি। প্রাথমিক মূল্যায়নে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আবুল হোসেন জানান, তিনি কাজে ঢাকায় ছিলেন। আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সঠিক কারণ তিনি জানেন না। ঘরটিতে বিদ্যুৎ সংযোগ ছিল বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ