25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে ঘোরাঘুরি, আটক ১৬ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্র ওয়াকওয়েতে ঘোরাঘুরি করার সময় ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছেলে ও ছয়জন মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ওয়াকওয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। পরে তাদের থানায় নিয়ে অভিভাবকদের খবর দেওয়া হয়। অভিভাবকেরা থানায় উপস্থিত হলে শিক্ষার্থীদের সতর্ক করে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, কিশোর গ্যাং নির্মূল, অপরাধপ্রবণতা রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ