অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ লোকমান হোসেন মুন্সির ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর বুধবার বিকেলে মেহের উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকৈঁরতলা মিনারবাড়িতে এ বৈঠক হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইসলামুল হকের সভাপতিত্বে এবং উনকিলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহমান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ লোকমান হোসেন মুন্সী বলেন, মেহের উত্তর ইউনিয়নের শিক্ষা সেবার উন্নয়নে প্রয়োজনীয় জমি কিনে দুটি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবেন।
তিনি বলেন, নাগরিক সেবা সুষ্ঠুভাবে দিতে ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি কেনার অর্থের ব্যবস্থা করবেন। পাশাপাশি ইউনিয়নের স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য জমি কিনে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানান।
সরকারের কাছ থেকে পাওয়া সহায়তা উপযুক্ত হকদার ব্যক্তি ও পরিবারের কাছে নিজ খরচে সরাসরি পৌঁছে দেওয়ার এবং দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি মেহের উত্তর ইউনিয়নবাসীর সমর্থন ও ভোট চান।
উঠান বৈঠকে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ, ইউপি সদস্য মোহাম্মদ ফারুক দেওয়ান, মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মতিন এবং ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক হোসেন।
এ সময় আবু জাফর রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।




