25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

জার্মানিতে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু, গ্রেপ্তার রোমানীয় নাগরিক

অনলাইন ডেস্ক: জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে হত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জার্মান পুলিশ এ তথ্য জানায়। নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুই নারী এবং ২৬ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। রাত ৪টা ১৬ মিনিটের দিকে পুলিশ আগুন লাগার খবর পায়। পরে সেখানে ফায়ার সার্ভিস পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত জানতে বিশেষজ্ঞরা ভবনটি পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তাঁরা বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনো দুর্ঘটনাজনিত কারণে আগুন লাগার আলামত পাননি। এর ভিত্তিতে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, আগুন লাগা ভবনটিতে গত রোববার দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। ওই ঘটনায় পুলিশকেও ডাকা হয়। এর এক দিন পর অগ্নিকাণ্ড ঘটে। তবে আগের বিরোধের সঙ্গে আগুন লাগানোর ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ