25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য ডিও লেটার জমা দিয়েছি: এমপি মমিনুল হক

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান ১৫ অক্টোবর বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য তিনি ডিও লেটার জমা দিয়েছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি প্রোগ্রামে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি জানানোর পরিকল্পনা ছিল। তবে মেহের ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শাহরাস্তির নেতারা জাতীয়করণের দাবি জানালে প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন বলে তিনি উল্লেখ করেন। এরপর শিক্ষামন্ত্রীর পরামর্শ অনুযায়ী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য ডিও লেটার জমা দেওয়ার কথা জানান এমপি মমিনুল হক।

এ ছাড়া কলেজে একটি একাডেমিক ভবন ও একটি ছাত্রাবাস করার পরিকল্পনার কথাও জানান তিনি। কলেজের পরিবেশ ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করে রজব জয়ন্তী উদযাপনের নির্দেশ দেন এমপি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাহেদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী এবং পৌর বিএনপির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভুট্রো।

সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য মোঃ এমরান হোসেন, দাতা সদস্য মোঃ মোস্তফা মজুমদার সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে ইশা তাহমিনা ঐশি ও নুবজাহান আক্তার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন ভুলো মুন্সী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওমর ফারুক টিটু, মোঃ সাহাব উদ্দিন সাবু, মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ