25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান সূত্রে জানা যায়, বাবুরহাট মধ্যবাজারের বাবুরহাট প্লাজার দ্বিতীয় তলায় ব্যবসায়ী বশির পাটোয়ারীর একটি গুদাম থেকে ১ হাজার ৫৮৩ কেজি পলিথিন জব্দ করা হয়। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে একই অপরাধে তাঁকে জরিমানা করা হয়েছিল।

এ ছাড়া ব্যবসায়ী মো. মাহবুবের দোকান থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করে ২৫ হাজার টাকা এবং ফখরুদ্দিনের দোকান থেকে ৭০ কেজি পলিথিন জব্দ করে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পলিথিন ট্রাকে করে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হয়।

অভিযানকালে বশির পাটোয়ারী ভবিষ্যতে পলিথিন ব্যবসা না করার কথা বলেন। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদেরও জরিমানার আওতায় আনার দাবি জানান তিনি। বারবার জরিমানার পরও একই ব্যবসায় যুক্ত থাকার বিষয়ে তিনি জীবিকা নির্বাহের কথা উল্লেখ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুধু খুচরা বিক্রেতা বা মজুদদারদের শাস্তি দিয়ে নিষিদ্ধ পলিথিন বন্ধ করা সম্ভব নয়। তাঁদের মতে, উৎপাদনকারী ও মূল সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ