25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা

অনলাইন ডেস্ক: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল এবং অধিকার ও মর্যাদা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৫ অক্টোবর সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফি উদ্দিন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে তাঁদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা ও সম্মান প্রদর্শনে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার বার্তা দেয়।

এ ধরনের কর্মসূচি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ