25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তার প্রেসসচিব এ এ এম সালেহ শিবলী।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একটি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে সালেহ শিবলী জানান, ওই নয় মাসে বিএনপিকে নিয়ে ১১৮টি এবং সরকারকে নিয়ে ৪৫১টি অপতথ্য বা অসত্য তথ্য ছড়ানো হয়েছে। তার মতে, অপতথ্য ও গুজব সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাইয়ে মানুষ এখনো দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভর করে।

সালেহ শিবলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সঙ্গে দায়িত্বহীন আচরণও বেড়েছে। তবে দায়িত্বশীল সাংবাদিকতা মানুষের আস্থা ধরে রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর দেখার পর মানুষ সেটি টেলিভিশন ও প্রতিষ্ঠিত সংবাদপত্রের খবরের সঙ্গে মিলিয়ে যাচাই করে।

অপতথ্য ও গুজব মোকাবেলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রতিটি টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে নিয়মিত তথ্য যাচাইবিষয়ক অনুষ্ঠান চালুর বিষয়টি বিবেচনা করা উচিত বলেও জানান। তার মতে, প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের এমন অনুষ্ঠান মানুষকে সঠিক তথ্য শনাক্তে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, কোনো তথ্য প্রচারের আগে সত্যতা নিশ্চিত করা জরুরি। কারণ কখনো কখনো বড় সংবাদমাধ্যমও যাচাই না করে ভুয়া ছবি বা তথ্য প্রচারের ঝুঁকিতে পড়ে। অপতথ্য ও গুজব মোকাবেলায় কার্যকর আইন প্রয়োজন হলেও সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইন প্রণয়ন বা প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সময়ের প্রয়োজনে আইনে সংশোধন, সংযোজন বা পরিবর্তনের সুযোগও থাকা প্রয়োজন।

সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, কোনো দল বা আদর্শকে সমর্থন করা ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে ব্যক্তিগত বা দলীয় বিশ্বাস যেন সত্য প্রকাশে বাধা না হয়। সরকারের ভালো উদ্যোগের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অনিয়ম বা দুর্নীতির বিষয়ও প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন জানান, ৪০০টি আবেদনের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৪০ জনকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতেই তাদের সদস্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ