25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাছির আহম্মেদ খান দোয়া ও সমর্থন চেয়ে সমাবেশ করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডের যৌথ আয়োজনে বহরিয়া বাজারের শ্রীরামপুর ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাছির আহম্মেদ খান বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন নামেই মডেল হলেও এখানে মডেলের কিছুই হয়নি বলে তিনি মনে করেন। তিনি জনগণের সঙ্গে জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দোয়া ও সমর্থন চান।

তিনি আরও বলেন, জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চান। চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতিনিধি হিসেবে জনসাধারণের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি। বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

সমাজসেবক মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শামিম খান, সমাজসেবক শওকত আলী মিয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতা দেলোয়ার জমাদার, লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন, সাধারণ সম্পাদক তানভির রাসেল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পগু পাটওয়ারী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাশিম জমাদারসহ অনেকে।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেল পাটোয়ারী। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ