অনলাইন ডেস্ক: কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, তরুণ সমাজসেবক মোহাম্মদ উল্লাহর গণসংযোগ অব্যাহত রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সিংআড্ডা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তাদের সুখ-দুঃখ, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মোহাম্মদ উল্লাহ দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রয়াত বাবা দীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার মানুষের পাশে ছিলেন। বাবার জনসেবামূলক আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি।
মোহাম্মদ উল্লাহ বলেন, জনপ্রতিনিধির পদকে তিনি মানুষের সেবা করার সুযোগ হিসেবে দেখেন। তিনি কচুয়া উত্তর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান বলেও জানান।
তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষ যেন ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা পায়, সে লক্ষ্যে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিতে চান। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পরামর্শ, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন। মোহাম্মদ উল্লাহ তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সিংআড্ডা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান তুলে ধরছেন।




