22.5 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার#মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে আগুন#মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন#মতলবে লকডাউনবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি#ছেংগারচর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন#স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী#শাহরাস্তিতে স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে লুটপাট ও যৌতুক মামলার অভিযোগ কুয়েত প্রবাসীর#কচুয়া উত্তর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্লাহর গণসংযোগ#কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

মতলব উত্তরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার মধ্যে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়。

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ম-৫১-০০১৫ নম্বরের গাড়িটির প্রকৃত মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য তিনি গাড়িটি আদুরভিটি গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) দেন।

আল-আমিন গত ১০ দিন ধরে গাড়িটি ওই এলাকায় পার্কিং করে রেখেছিলেন। বৃহস্পতিবার হঠাৎ গাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনেন। আল-আমিন জানান, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে গেট খুলে সবকিছু পরীক্ষা করেছিলেন। পরে তার মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর দেন。

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে。

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ