21.2 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

ঢাকা থেকে শাহরাস্তির আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান।

গ্রেপ্তার ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনে সরাসরি মাঠপর্যায়ে কাজ করেছিলেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম।

পুলিশের দাবি, ওমর ফারুকের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে করা মামলায় ওমর ফারুক রুমীকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় করা ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, ওমর ফারুক ঢাকায় গ্রেপ্তার হয়েছেন বলে তিনি জেনেছেন। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ