21.2 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে চাঁবিপ্রবিতে দোয়া ও মিলাদ

অনলাইন ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খলিশাডুলি জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দরভাবে দেশ পরিচালনার সক্ষমতার জন্য দোয়া করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

মাহফিলে প্রধানমন্ত্রী যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত থেকে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন, সে জন্যও দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দেশের সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সফলতা কামনা করেও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিশাডুলি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ