23 C
Bangladesh
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী#শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন#কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন#ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ#ধনাগোদা নদীতে কচুরিপানায় বন্ধ নৌযান চলাচল#শাহমাহমুদপুরে নির্বাচনী মাঠে অলিউল্লাহ গাজী, ৭নং ওয়ার্ডের উন্নয়নে দিলেন নানা প্রতিশ্রুতি#স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের যুবক আটক#শাহরাস্তি উপজেলা আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রুমী ঢাকায় গ্রেপ্তার#মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু#দুপুরে উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা

স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের যুবক আটক

অনলাইন ডেস্ক: স্কুলব্যাগে করে ইয়াবা পাচারকালে মতলবের হাসিম খাঁন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) চাঁদপুর শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় চাঁদপুর মডেল থানা পুলিশ। এ সময় স্কুলব্যাগে থাকা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খানকে আটক করা হয়।

আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের খান বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে ওই যুবকের সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিলেন ওই যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ