23.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে#মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন#ফরিদগঞ্জে জমি বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত দুই#গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন#ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী#শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন#কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন#ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ#ধনাগোদা নদীতে কচুরিপানায় বন্ধ নৌযান চলাচল#শাহমাহমুদপুরে নির্বাচনী মাঠে অলিউল্লাহ গাজী, ৭নং ওয়ার্ডের উন্নয়নে দিলেন নানা প্রতিশ্রুতি

মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে যুবলীগ নেতা কামরুল হাসান রতন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন সরদারের ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে এই রায় পুনর্বিবেচনা ও মামলাটি অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। লিখিত বক্তব্য পাঠ করেন দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদারের বোন তাসলিমা বেগম। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শাহাদাত হোসেন দীর্ঘদিন ঢাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তাঁর স্ত্রী আঞ্জুমা বেগম, শ্যালক কামরুল হাসান রতন ও শ্বশুর আবুল বাসার গং তাঁর ১১ কোটি ৫২ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে বিরোধের পর সমঝোতা বৈঠকে শ্বশুরবাড়ির লোকজন ৪ কোটি ৭৭ লাখ টাকা দেনার কথা স্বীকার করেন বলেও দাবি করা হয়।

পরিবারের বক্তব্য অনুযায়ী, ওই অর্থ নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে মারামারি হয়। সেখানে ছুরিকাঘাতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন নিহত হন।

তাসলিমা বেগমের দাবি, প্রথমে কামরুল হাসান রতনই শাহাদাতকে ছুরি দিয়ে আঘাত করেন। আত্মরক্ষার্থে প্রতিরোধ করতে গিয়ে পাল্টা ছুরিকাঘাতে রতনের মৃত্যু হয়। তাঁর অভিযোগ, তৎকালীন তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই বরকত উল্যাহ সঠিকভাবে তদন্ত না করেই প্রতিবেদন জমা দেন। এ কারণে মামলাটির অধিকতর তদন্তের দাবি জানানো হয়।

গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) এই মামলায় শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

পরিবারের দাবির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পিপি কোহিনুর রশিদ বলেন, প্রায় চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে নথিপত্র পর্যালোচনা করেই আদালত রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ