23.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে#মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন#ফরিদগঞ্জে জমি বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত দুই#গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন#ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী#শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন#কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন#ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ#ধনাগোদা নদীতে কচুরিপানায় বন্ধ নৌযান চলাচল#শাহমাহমুদপুরে নির্বাচনী মাঠে অলিউল্লাহ গাজী, ৭নং ওয়ার্ডের উন্নয়নে দিলেন নানা প্রতিশ্রুতি

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। এ সময় শিশু দুটি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয় এবং মরিয়ম গুরুতর দগ্ধ হন। আগুনে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

পরে স্থানীয়রা মরিয়মকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ