23.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাহাদাত হোসেন#চাঁদপুর সদরে নিরাপদ অভিবাসন বিষয়ক কনফারেন্স#নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না: এমপি এম এ হান্নান#দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ#হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে#মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন#ফরিদগঞ্জে জমি বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত দুই#গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন#ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী#শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন

কচুয়ায় নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক: কচুয়া উপজেলার ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. সাহাদাত হোসেন মাষ্টার। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

সাহাদাত হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি।

সাহাদাত হোসেন বলেন, ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হায়দার মজুমদার, অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, সাহাদাত হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সাহাদাত হোসেনের দায়িত্ব লাভে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তার সফল নেতৃত্ব কামনা করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ