25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাইমচরে যৌথ অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৮টি মা ইলিশ অবমুক্ত

অনলাইন ডেস্ক: জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে চালানো এ অভিযানে আনুমানিক ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং জালে আটকে থাকা ৮টি ছোট আকৃতির মা ইলিশ জীবিত অবস্থায় অবমুক্ত করা হয়।

উপজেলা টাস্কফোর্স সূত্রে জানা যায়, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর এবং কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত যৌথ দল মেঘনা নদীর কাটাখালি, তেলীর মোড়, হাইমচর ঘাট, আমতলী, চরভৈরবী, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক ও চকিদারকান্দি এলাকায় টহল দেয়।

অভিযানের সময় অসাধু জেলেদের পেতে রাখা আনুমানিক ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য আইন ও সরকারি বিধি অনুযায়ী জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে মোবাইল ফোনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহীন এবং কোস্টগার্ড ও মৎস্য দপ্তরের সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা করা হলে আগামী দিনগুলোতেও টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ