25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অনলাইন ডেস্ক: ‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’ এবং ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লীন চাঁদপুর’-এর আয়োজনে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হাত ধোয়া ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং সচেতনতামূলক শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ রাখতে খাবারের আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা জরুরি। নিয়মিত হাত ধুলে বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।

বক্তারা আরও বলেন, শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন চাঁদপুর গড়ে তোলা সম্ভব।

দিবসটি উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে ‘ক্লীন চাঁদপুর’। এতে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বিভিন্ন ছবি এঁকে তাদের ভাবনা তুলে ধরে।

অনুষ্ঠানে ‘ক্লীন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ