25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

কচুয়ায় ৩৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে আলোচনা সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৩৯টি দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজার সুষ্ঠু আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজিজ উল্লাহ, সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ কচি, শিক্ষা বিষয়ক সমন্বয়ক প্রফেসর ওয়াদুদ মিয়া, উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা মো. তারা মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং কচুয়া উপজেলা যুবদলের সভাপতি হাবিব উন নবী সুমন।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ শাহা, সাচার দুর্গাপূজা মন্দির কমিটির পক্ষে বটু কৃষ্ণ, কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণদেব, সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার এবং দারচর দুর্গাপূজা উদযাপন কমিটির সহসভাপতি চন্দ্রনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, আনসার ও ভিডিপির কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে সভায় আলোচনা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে কচুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ