25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক শামসুল ইসলাম রনি। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম ভূঁইয়া।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ১৩টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে ছিল বন্ধু ফাউন্ডেশন (আলোনিয়া), স্বপ্নছায়া সামাজিক সংস্থা (কালিরবাজার), মৃধা ফাউন্ডেশন (দুর্গাপুর), গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব, আলোর কাফেলা (চরমুগুয়া), গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ, প্রজ্জ্বলন (ফরিদগঞ্জ), সেবা ফাউন্ডেশন, আল-ইহসান ফাউন্ডেশন (চরমান্দারী), চরমান্দারী যুব সংঘ এবং ইফদাতুল উম্মাহ ফাউন্ডেশন।

বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্বও তুলে ধরা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচিটি আয়োজন করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ