25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

শাহমাহমুদপুরে মায়ের দোয়া বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং পরিমাপে কারচুপির অপরাধে শাহমাহমুদপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় মায়ের দোয়া বেকারী’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের মানচিহ্ন (স্ট্যান্ডার্ড মার্ক) লাইসেন্সের জন্য আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় ‘মায়ের দোয়া বেকারী’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘বিএসটিআই আইন-২০১৮’-এর ১৬ ও ৩১ ধারায় এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ