25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

কচুয়ায় বোয়ালজুরি খালের দু’পাশের মাটি লুটের অভিযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলায় বোয়ালজুরি খাল খননের পর দু’পাশে রাখা মাটি অনুমতি ছাড়াই সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খাল খননের কাজ শেষ হওয়ার প্রায় তিন মাসের মাথায় এভাবে মাটি নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মো. মাসুদ রানা।

ঠিকাদার মো. মাসুদ রানার অভিযোগ, কাজের সম্পূর্ণ বিল এখনো তাঁরা পাননি। এর মধ্যে খালের দু’পাশের জমির মালিকদের কেউ কেউ কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই মাটি সরিয়ে নিচ্ছেন।

জানা গেছে, কচুয়া উপজেলার ফতেহপুর-তুলপাই এলাকা থেকে দারাশাহী তুলপাই বাজার হয়ে পশ্চিম দিকে বোয়ালজুরি খাল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার খাল খনন করা হয়। প্রায় তিন মাস আগে শেষ হওয়া এ কাজের দায়িত্বে ছিলেন মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্টরা।

ঠিকাদারের দাবি, নির্ধারিত কাজ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে। তবে খননের পর খালের দু’পাশে রাখা মাটি সরিয়ে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কিছু লোক মাটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

মো. মাসুদ রানা বলেন, প্রশাসন সরেজমিনে কাজ পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ার পর বিল পরিশোধের কথা রয়েছে। এর আগে মাটি সরিয়ে নেওয়া হলে কাজের মূল্যায়ন ও খনন-পরবর্তী ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়রা বলছেন, খালের মাটি কারা, কী পরিমাণে এবং কোন কর্তৃপক্ষের অনুমতিতে সরিয়ে নিচ্ছেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শন করে মাটির বর্তমান অবস্থা যাচাই এবং অভিযোগের সত্যতা নিরূপণ করা জরুরি বলে মনে করছেন তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ