25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করল ফ্রেন্ডস জোন সোসাইটি

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারের অলিগলিতে টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর ছবি-সংবলিত এসব প্রচারসামগ্রীতে বাজারটি ছেয়ে গিয়েছিল।

বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে গত ১২ অক্টোবর দিনভর সংগঠনটির তরুণ সদস্যরা স্বেচ্ছায় এ কার্যক্রম পরিচালনা করেন। তফসিল ও প্রতীক বরাদ্দের পর বাজারের প্রধান সড়ক ও অলিগলিতে নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো হয়েছিল। নির্বাচন শেষে সেগুলো অপসারণ করে বাজারের সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

ফ্রেন্ডস জোন সোসাইটির সদস্যরা বাজারের বিভিন্ন স্থান থেকে নির্বাচনী প্রচারসামগ্রী সরিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান। স্থানীয় বিভিন্ন মহল এ উদ্যোগের প্রশংসা করেছে।

সংগঠনের সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বাজারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এসব প্রচারসামগ্রী অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা কোনো একক ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। ভবিষ্যতেও মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সচেতন মহলের মতে, নির্বাচন বা প্রচারণা শেষে ব্যানার, ফেস্টুন ও পোস্টার পড়ে থাকলে বাজারের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ে। যথাসময়ে এসব প্রচারসামগ্রী অপসারণ করলে জনপরিসর পরিচ্ছন্ন রাখা সহজ হয়।

‘পরিচ্ছন্ন মতলব, সুন্দর মতলব’ প্রত্যয়কে সামনে রেখে ফ্রেন্ডস জোন সোসাইটির সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনটির সদস্য ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ