স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মহামায়া পশ্চিম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজারে গিয়ে শেষ হয়।
পরে সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। গোপালগঞ্জে তাদের সাম্প্রতিক তাণ্ডবের মধ্য দিয়ে আবারও অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শাহমাহমুদপুরের নেতাকর্মীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। দীর্ঘ ১৭ বছর হরতাল-অবরোধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি কবির হোসেন রনি, সহসভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী ও বিল্লাল পাটওয়ারী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন গাজী, সহ কৃষি বিষয়ক সম্পাদক আক্তার খান, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম বেপারী, শরীফ হোসেন বৈদ্য, মজিবুর রহমান মজু, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাসিম গাজী, শাহ মাহমুদ সেলিম, অলিউল্লাহ গাজী, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ তপদার, সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর গাজীসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যদিকে, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে একই দিন সকাল থেকে মহামায়া পশ্চিম বাজারে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহামায়া বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের একটি শোডাউনও অনুষ্ঠিত হয়।




