31.8 C
Bangladesh
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ#এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল#কবর জিয়ারতের মধ্য দিয়ে সম্ভাব্য মেম্বার প্রার্থী শরীফ তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু#স্বপন মাহমুদের পদত্যাগে আবেগঘন শাহমাহমুদপুর বিএনপির সভা#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে পারবেন তারা। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সুযোগের কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। তখন শুধু অকৃতকার্য বিষয়গুলোতে, অথবা শিক্ষার্থীর ইচ্ছা অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও পরবর্তী পরীক্ষার জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।

দীর্ঘ এই অপেক্ষার কারণে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপেও থাকেন। নতুন সিদ্ধান্তের ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা দ্রুত পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে ফল উন্নয়নের সুযোগ পাবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ