31 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদাবাজি ও অপহরণ মামলা ধামাচাপা দিতে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ#খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া#জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি#চাঁদপুরের ফুটবলের সুদিন ফেরাতে ক্রীড়াঙ্গনের নেতৃত্বে কাজ করতে চান কাজী মাইনুল হক জীবন#প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি জমি দখলমুক্তের হুঁশিয়ারি এমপি মানিকের#বাংলাদেশ-জাপান অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর#দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো#মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ#চাঁদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন#হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।

ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন মিয়া এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

জানা যায়, গত ২৪ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হাসান বেনু। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে খায়রুল হাসান বেনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন সিপাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালাউদ্দিন ইসলামাবাদী।

এ সময় ফতেপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল কুদ্দুস, যুবদল নেতা নূর ইসলাম দেওয়ান, শ্রমিকদল নেতা ইব্রাহিম বেপারী, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, মাদ্রাসার ছাত্র এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ