22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে হত্যার দায়ে দুলাভাই শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শাহাদাত ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত স্ত্রীকে মারধর করে সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। কামরুলের সঙ্গে অসদাচরণের অভিযোগেও শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে শাহাদাত কামরুলকে হত্যার পরিকল্পনা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওই দিন নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শাহাদাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ২০২২ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ