22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন

অনলাইন ডেস্ক: শাহরাস্তিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও সচেতনতামূলক সভা করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় তিনি শাহরাস্তি মডেল থানা পরিদর্শন করেন। এ সময় শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসককে গার্ড অব অনার দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নির্মিত হাইজিন কর্নারের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি পড়াশোনার পাশাপাশি গল্পের বই, উপন্যাস ও কবিতা পড়া, কবিতা আবৃত্তি এবং সংগীতচর্চার মাধ্যমে প্রতিভা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের সৃজনশীল ও সুস্থ সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে তিনি বিদ্যালয়কে দুটি ফুটবল উপহার দেন।

পরিদর্শন ও সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।

সহকারী শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

পরিদর্শন কার্যক্রমের শেষ পর্যায়ে জেলা প্রশাসক শাহরাস্তি পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পৌর প্রশাসক মনিরা খাতুনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ