22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামের এক ডালাই কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মিয়াজী উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুরু মিয়া মিজির বড় ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় শুকু মিয়ার ভবনে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির বিভিন্ন স্থাপনা পাকাকরণের কাজ কন্ট্রাকে করতেন। মঙ্গলবার বিকালে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লায় রেফার করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী বলেন, জাকির হোসেনের আচরণ ভালো ছিল। তার বাড়ি হাটিলা পূর্ব ইউনিয়নে হলেও তিনি প্রায় ২০ বছর ধরে টোরাগড় এলাকায় বসবাস করছিলেন। তার মৃত্যুতে পরিবার-স্বজনসহ টোরাগড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ