22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

হোসেনপুর গাউছিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রসেনার অভিষেক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোসেনপুর গাউছিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি গোলাম মাওলা, অর্থ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন ও প্রচার সম্পাদক মোঃ আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার সভাপতি মোঃ জোবায়ের হোসেন। সঞ্চালনা করেন মোঃ জাহিদ হোসেন।

এ সময় গাউছিয়া মাদ্রাসা শাখার সদস্য ও সম্পাদকমণ্ডলী এবং ছাত্রী কাফেলার সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের পথচলা নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ