22.5 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ফরিদগঞ্জে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড#চাঁদপুরে হেলমেট পরা যুবকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের অভিযোগ#শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটা মালিকের জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন#চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে (৪০) কুপিয়ে হত্যার দায়ে দুলাভাই মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

মামলার বিবরণ

মামলার বিবরণ অনুযায়ী, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায়ও শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত—মামলার নথিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওই দিন নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় শাহাদাতের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ২০২২ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে নথিপত্র পর্যালোচনা করে বিচারক এ রায় দেন।

মামলার বাদী আরমান হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ