22.5 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে হেলমেট পরা যুবকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের অভিযোগ#শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটা মালিকের জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন#চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান

শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটা মালিকের জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং পরিবেশগত আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং চিতোষী খিলা বাজারসংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি ছিটিয়ে ভাটাগুলোর জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহায়তা করে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ