21.2 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মনির হোসেন

অনলাইন ডেস্ক: কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা, কচুয়ার সফিবাদ গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মো. মনির হোসেন সরকারকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. মনির হোসেন সরকার (পরিচিতি নম্বর-৮৮৫২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সরকারি এস এ কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন আদেশে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এম এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে।

ড. মনির হোসেন সরকার কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত হওয়ায় কলেজটির প্রশাসনিক দায়িত্ব পালনে নতুন পদায়ন কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ