22.6 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে#মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন#ফরিদগঞ্জে জমি বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত দুই#গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন#ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী#শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন#কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন#ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ#ধনাগোদা নদীতে কচুরিপানায় বন্ধ নৌযান চলাচল#শাহমাহমুদপুরে নির্বাচনী মাঠে অলিউল্লাহ গাজী, ৭নং ওয়ার্ডের উন্নয়নে দিলেন নানা প্রতিশ্রুতি

গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ