23.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব উত্তরে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা#হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর#কচুয়ায় নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাহাদাত হোসেন#চাঁদপুর সদরে নিরাপদ অভিবাসন বিষয়ক কনফারেন্স#নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না: এমপি এম এ হান্নান#দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ#হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে#মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবিতে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন#ফরিদগঞ্জে জমি বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, আহত দুই#গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের সোহেল মাঝির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর টং দোকানে গিয়ে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি সোহেল মাঝির চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার (২৩ নভেম্বর) ইউএনও মো. নজরুল ইসলাম সোহেল মাঝির দোকানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় সোহেল মাঝি বর্তমান দোকানটি অন্যত্র স্থানান্তর করে আরও বড় পরিসরে নতুনভাবে ব্যবসা শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

সোহেল মাঝির এ আগ্রহের কথা শুনে ইউএনও জানান, দোকান স্থানান্তর ও নতুনভাবে চালুর ক্ষেত্রে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সোহেল মাঝি ও তাঁর বোন রেহানা আক্তারকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হয়েছে। বিষয়টি জানার পর ইউএনও সরাসরি সোহেল মাঝির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজ নেন।

এ সময় ইউএনও বলেন, সোহেল মাঝির স্বাভাবিক জীবনযাপন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ