25.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরে ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড#গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব#গাজীপুরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কবিরাজের গণসংযোগ#শাহমাহমুদপুরে সন্ত্রাসবিরোধী আইনে হৃদয় কাজী গ্রেপ্তার#ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার#ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা#লক্ষ্মীপুরে চেয়ারম্যান প্রার্থী নাছির খানের সমাবেশ#শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু#কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ#ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

হাইমচরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক: হাইমচরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এ সময় উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মাসুদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী হুমাইয়া জাহান ছোঁয়া দিবসের প্রতিপাদ্য নিয়ে সংগীত পরিবেশন করে। একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তা আক্তার ইভা দিবস উপলক্ষে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনের মাধ্যমে কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষায় অংশগ্রহণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ