22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটিতে কচুয়ার রবিউল ইসলাম

অনলাইন ডেস্ক: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল। গত ১৪ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর পল্টন মোড়স্থ ৩১/এফ, ভূঁইয়া টাওয়ারের ডিসিসি হলে নবগঠিত কেন্দ্রীয় উপকমিটির ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী নবগঠিত উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপকমিটিতে ১৯ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন রবিউল ইসলাম রুবেল।

এ বিষয়ে রবিউল ইসলাম রুবেল সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সংগঠন তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কাজ করতে চান। সংগঠনের দফতরভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের কথাও জানান তিনি।

রবিউল ইসলাম রুবেল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সন্তান। কেন্দ্রীয় উপকমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে নিজ এলাকা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ