22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার করইশ গ্রামের মৃধা বাড়ির আলোচিত শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত ফাহমিদার পরিবারের সদস্য ও শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। বক্তব্য দেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের দাবি, এর ধারাবাহিকতায় গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে ফাহমিদাকে অচেতন করে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

তাঁদের আরও অভিযোগ, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে নিহতের বাবা আমিন মিয়া ন্যায়বিচারের আশায় চাঁদপুরের আদালতে যান। এরপর ২০ এপ্রিল আদালতে হত্যা মামলা করা হয়।

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তবে বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন সরেজমিনে যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের প্রভাবে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন।

তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের দাবি করেছে। এ বিষয়ে আগামী ২৯ নভেম্বর আদালতে শুনানির দিন ধার্য রয়েছে।

মানববন্ধনে বক্তারা ফাহমিদার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দাবি অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ