22.7 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#আইইবি নির্বাচনে বিজয়ী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামান#একনেকে উঠছে ২১ প্রকল্প#চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ#এইচএসসিতে অনুত্তীর্ণদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় আলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মসজিদের কবরস্থানসংলগ্ন দক্ষিণ-পশ্চিম পাশে মসজিদে আসার চলাচলের পথ দখলের চেষ্টার অভিযোগ করেন কমপ্লেক্স কর্তৃপক্ষ।

আহমদ আলী রহ. ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষের ভাষ্য, মুসল্লিদের বাধা এবং হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে মসজিদের সম্পত্তি দখল থেকে রক্ষা পায়। তবে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন মো. আলাল হোসেন।

কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে আলাল হোসেন মসজিদের মালিকানাধীন চলাচলের পথ দখলের চেষ্টা করলে মুসল্লিরা বাধা দেন। পরে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করা হলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

খবর পেয়ে কয়েকজন সংবাদকর্মীও সেখানে যান। সবার উপস্থিতিতে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন উপ-পরিদর্শক আবু আহমেদ। একই সঙ্গে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় যাওয়ার কথা বলেন তিনি।

অভিযোগ অস্বীকার করে মো. আলাল হোসেন বলেন, জায়গাটি মসজিদের সম্পত্তি নয়, তাঁর মালিকানাধীন সম্পত্তি। সেখানে তিনি স্থাপনা নির্মাণ করবেন বলে জানান। তাঁর দাবি, মসজিদ কর্তৃপক্ষ সবসময় এতে বাধা দিয়ে আসছে।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের আইন উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ জানান, জায়গাটি চলাচলের পথ এবং এর পাশে কবরস্থান রয়েছে। জায়গাটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, মো. আলাল হোসেন রাতে জায়গাটি দখলের চেষ্টা করলে মসজিদে উপস্থিত মুসল্লিরা বাধা দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ