22.5 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ফরিদগঞ্জে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড#চাঁদপুরে হেলমেট পরা যুবকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের অভিযোগ#শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটা মালিকের জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন#চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড#শাহমাহমুদপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী#হাজীগঞ্জ বড় মসজিদের কবরস্থানসংলগ্ন পথ দখল চেষ্টার অভিযোগ#পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি, কচুয়ায় ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন#শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ#এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর#কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চাঁদপুরে হেলমেট পরা যুবকের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের অভিযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যালয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে মাথায় হেলমেট পরা এক যুবক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তিনি প্রথমে কার্যালয়ের জানালার কাচ ভাঙেন। পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বলে ফুটেজে দেখা যায়।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পেয়ে রাতে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় কার্যালয়ে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ