33.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়#ইব্রাহিম চৌধুরীকে নিয়ে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়#চাঁদপুর-হাইমচর সড়কের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষের দাবি#যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি

রাজরাজেশ্বরে চেয়ারম্যান প্রার্থী কবির চোকদারের গণসংযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় প্রাধানীয়া কান্দি, আসামি কান্দি, ঢালী কান্দি, বেপারি কান্দি, গাজী কান্দি, সরদার কান্দি ও মোল্লা কান্দিসহ একাধিক গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে কবির চোকদার বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চান। তাদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড করে আসছে বলেও জানান তিনি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করার কথা বলেন।

তিনি আরও বলেন, চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তাদের একমাত্র অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। দল ও মানিক আহমেদ তাদের প্রত্যাশা অনুযায়ী তাকে মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেন কবির চোকদার।

গণসংযোগে রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিল ভুইয়া, সুফিয়ান পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সেকুল বেপারী, হাবিবুর রহমান প্রাধানিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবু প্রাধানিয়া, সাধারণ সম্পাদক মানিক ভুইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ ঢালী, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদলের সহ-সভাপতি হুমায়ুন ঢালী, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার সরদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু কালাম দেলোয়ার মিজি, শ্রমিক দলের সভাপতি মিজান প্রাধানিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল মাল এবং তাঁতী দলের সভাপতি এবাদুল্লা দেওয়ান উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, এর আগে কবির চোকদার নিজ অর্থায়নে মানুষের চলাচলের সুবিধার্থে একটি বড় বাঁশের সাঁকো নির্মাণসহ একাধিক রাস্তার উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি চাঁদপুরের একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ